https://crowdsynonym.com/qna97b66vd?key=f547150f3c7490372d83a212a1946d7f newsTop blogs : গুজবের কারণেই রাকিবকে বিয়ে

Friday, September 17, 2021

গুজবের কারণেই রাকিবকে বিয়ে

 যদিও এমন গুঞ্জনকে কখনো গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মাহি, কখনো বা নিশ্চুপ থেকেছেন।

এবার সেই গুজবকে সত্যতে রূপ দিলেন এ নায়িকা। গত ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের সেই ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহি। 

মাহি জানালেন, গুজবের কারণেই রাকিবকে বিয়ে করেছেন তিনি। তাদের নিয়ে সংবাদগুলো দেখে দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন মাহি।

এদিকে নতুন জীবন নিয়ে মাহিকে শুভেচ্ছা জানালেও তার সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপু বলেছেন, মাহির বর্তমান স্বামী রাকিব সরকারকে আগে থেকেই চিনতেন তিনি। মাহি নিজেই রাকিবকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তারা ভালো বন্ধু। তার এক ছেলে ও এক মেয়ে আছে। রাকিব তাদের সঙ্গে নানা সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছেন। 

অপুর এমন বক্তব্যের প্রেক্ষিতে মাহি জানালেন, রাকিবের সঙ্গে তার কোনো প্রেম ছিল না। রাকিব তার ভালো বন্ধু ছিলেন।

মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘ওর (রাকিব) সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এই নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই। রাকিবকে বলি চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সে–ও একা ছিল। আমাদের মধ্যে অনেক মতের মিল ছিল। তখন ওর তরফ থেকেও বিয়েতে রাজি হয়।’ 

No comments:

Post a Comment

সৌদি ঝুঁকি শনাক্ত করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার একটি বড় পদক্ষেপ।

  https://amzn.to/4sLa2Wm সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় 'তাওয়াক্কালনা' অ্যাপে সন্দেহজনক আকাশযান রিপোর্ট করার সেবা চালু করেছে রিয়াদ —...