আমাদের সম্পর্ক অনেকদিনের। আমরা দুজন আলাদা বিশ্ববিদ্যালয়ের ছিলাম। একরকম বলতে গেলে বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমাদের দূরত্ব ছিল। মাঝেমধ্যে আমরা দুজনে ঢাকায় মিট করতাম। আমাদের সম্পর্কে উভয় পরিবারের কনসেন্ট ছিল।
এখনো তিনি হলে থাকেন। আমায় চাকরির সুবাদে ঢাকায় থাকতে হচ্ছে। শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সে তখন ঢাকায় চলে আসে। প্রচলিত ধারণায় সংসার বলতে যা বুঝায় তা এখনো হয়ে ওঠেনি। সবকিছু ঠিক থাকলে এ বছরই তার একাডেমিক পড়াশোনার সমাপ্তি হবে।
জীবনে অনেক কঠিনতম সময়ে সে আমার একমাত্র ভরসাস্থল ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে আমায় অনেক কিছুর জন্য স্ট্রাগল করতে হয়েছে। তার অনুপ্রেরণায় আল্লাহর রহমতে সবকিছু অতিক্রম করতে পেরেছি।এতদিনের সম্পর্কে এখন পর্যন্ত সামান্যতম অবিশ্বাসের কিছু ঘটেনি।
আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রইল যেন সকল ভুল বোঝাবুঝির অবসান হয়ে পুনরায় ভালভাবে সংসার জীবন শুরু করতে পারেন।
No comments:
Post a Comment