সারাদেশের মহাসড়ক ও ফ্লাইওভারে ইজিবাইক-ব্যাটারিচালিত রিকশা বন্ধে আইনি নোটিশ
সারাদেশের প্রধান সড়ক-ফ্লাইওভারগুলোতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এ নোটিশ প্রেরণ করেন।
বিগত ১০ নভেম্বর সারাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৭৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪১৫ জন। ৪০৫টি সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৯ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪২ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮২ জন, পিকআপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় দুই জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১০ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৭৯ জন। অর্থাৎ শুধু অক্টোবরেই ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা দুর্ঘটনায় সর্বমোট ৬৬ জন প্রাণ হারান। এছাড়াও এসব রিকশার আঘাতে
No comments:
Post a Comment