https://crowdsynonym.com/qna97b66vd?key=f547150f3c7490372d83a212a1946d7f newsTop blogs

Sunday, September 26, 2021

কালই বন্ধ হচ্ছে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা

আগামী ২৭ সেপ্টেম্বর (সোমবার) থেকে আপডেট না হওয়ায় অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গুগল বলছে, ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন- ইউটিউব, ড্রাইভ ও জিমেইল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করবে না। এতে করে লাখ লাখ ব্যবহারকারী এ সমস্যায় পড়বেন।

অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্টে ডুকতে পারবেন।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

এছাড়াও যদি কোন ব্যবহারকারী সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন করে বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রেও এই এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এই এরর মেসেজ দেখবেন।

Friday, September 17, 2021

প্রবাসীদের জন্য সুখবর: সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা করলেই পাবেন ৩ লক্ষ টাকা!i

প্রবাসীদের জন্য সুখবর: সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা করলেই পাবেন ৩ লক্ষ টাকা!i
প্রবাসীদের জন্য সুখবর: সোনালী ব্যাংকে ১ লক্ষ টাকা জমা করলেই পাবেন ৩ লক্ষ টাকা!i
এবার অভিনব একটি স্কিম নিয়ে এসেছে সোনালী ব্যাং সোনালী ব্যাংকের ট্রিপল বেনিফিট স্কিম দিচ্ছে এই সুবিধাঠিক কীভাবে পাওয়া যাবে এই তিনগুণ মুনাফা সেটা এবার দেখে নেয়া যাক।এককালীন এই স্কিমে টাকা জমা রাখতে হবে কমপক্ষে ৫০ হাজার বা এর গুণিতক হিসেবে।প্রাপ্য মুনাফার হার থাকবে ৯ শতাংশ (চক্রবৃদ্ধি হারে)।পূরন মেয়াদে অর্থাৎ ১২ বছর ৯ মাসে এই স্কিমের টাকার পরিমাণ হবে তিনগুণ।ট্রিপল বেনিফিট স্কীম (TBS) Triple benefit scheme: সময় কাল: মুনাফার হার ৯.০০% (চক্রবৃদ্ধি) ৬ মাস পূর্তিতে ৩.০০% সরল মুনাফা। ১ বছর পূর্তিতে ৩.৫০% সরল মুনাফা।২ বছর পূর্তিতে ৪.০০% সরল মুনাফা। ৩ বছর পূর্তিতে ৪.৫০% সরল মুনাফা।৪ বছর পূর্তিতে ৫.০০% সরল মুনাফা। ৫ বছর পূর্তিতে ৫.৫০% সরল মুনাফা।তবে সময়ের সাথে সাথে মুনাফার হারও বাড়তে থাকবে। ৬ বছর পূর্তিতে ৬.০০% সরল মুনাফা।৭ বছর পূর্তিতে ৬.৫০% সরল মুনাফা। ৮ বছর পূর্তিতে ৭.০০% সরল মুনাফা। ৯ বছর পূর্তিতে ৭.৫০% সরল মুনাফা।১০ বছর পূর্তিতে ৮.০০% সরল মুনাফা। ১১ বছর পূর্তিতে ৮.৫০% সরল মুনাফা।১২ বছর পূর্তিতে ৯.০০% সরল মুনাফা। ১২ বছর ৯ মাস পূর্তিতে ৯.০০% চক্রবৃদ্ধি মুনাফা।এই স্কিমে টাকা রেখে তিনগুণ টাকা প্রাপ্তির ক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্তও রয়েছে।সরকারী নিয়মানুসারে উৎসে কর এবং আবগারী শুল্ক আমানতকারীর হিসাব হতে কর্তন করা হবে। মেয়াদ উত্তীর্ণের পূর্বে টিবিএস হিসাব ভাঙলে উপরল্লিখিত মুনাফার হার প্রযোজ্য হবে তবে পূর্বে খোলা হিসাব সমূহের নীতিমালা সংশ্লিষ্ট সারকুলার/পরিপত্র অনুযায়ী পরিচালিত হবে।

পুরুষের টেস্টস্টেরন ও নারীদের এস্ট্রোরজেন হরমোনের

কোমরের মাপ হলো স্বাস্থ্যের সূচক
কোমরের মাপ হলো স্বাস্থ্যের সূচক
ছবি: অধুনা

করেকোমর দেখেই সেই মানুষের স্বাস্থ্য পরিমাপ  ফেলা যায়। কোমর যত বাড়বে, বুঝতে হবে শরীরে তেল-চর্বি জমছে আয়েশ করে। পুরুষের টেস্টস্টেরন ও নারীদের এস্ট্রোরজেন হরমোনের কারণে শরীরের কয়েকটি স্থানে চর্বি জমতে শুরু করে। কেউ আবার বংশগতভাবে এ সমস্যায় জড়িয়ে পড়েন। এমনকি অন্য হরমোনের সমস্যা হলেও মুখ, ঘাড় ও পেটে মেদ জমে। তবে মনে রাখবেন, খাবারে অনেক ক্যালরি গ্রহণ করলে মেদ জমবে শরীরে। আর শুয়েবসে জীবন কাটালে তো কথাই নেই। যে জীবনে ব্যায়ামের বালাই নেই, সে শরীরে মেদ জমবেই।

কোমরের মাপ নেওয়ার জন্য তেমন বেশি কিছু লাগে না। গজফিতা হলেই চলে।

আমরা অনেক শুনেছি বিএমআইয়ের কথা। স্থূলতা আর বেশি ওজন আছে কি না, তা বুঝতে অনেক দিন ধরে এর ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল কোমর হিপ অনুপাতে বেশি জনপ্রিয় আর অনেকে বলেন বেশ নিখুঁত নির্দেশক

শর্টস পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে

শর্টস পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিপাক পড়েছেন ১৯ বছরের তরুণী। এই পোশাকের জন্য তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। শেষপর্যন্ত পর্দা দিয়ে পা ঢেকেই তবে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভারতের আসামে গিরিজানন্দ চৌধুরী ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে (জিআইপিএস) এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই ছাত্রীর নাম জুবিলি তামুলী। তিনি পরীক্ষা দিতে আসামের তেজপুর শহরে আসেন। তার পরনে ছিল শর্টস। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সেখানে তাকে পরীক্ষকের বাধার মুখে পড়তে হয়। তাকে জানানো হয় তিনি এই পোশাকে পরীক্ষা দিতে পারবেন না। তাকে বলা হয় পরীক্ষায় বসতে হলে পা ঢাকা প্যান্ট পরে আসতে হবে।

জুবিলি বলেন, পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু যে ঘরে পরীক্ষা পড়েছিল সেই ঘরে ঢুকতে গেলে বাধা দেন পরীক্ষক।

জুবিলি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়মে কোথাও বলা নেই শর্টস পরে পরীক্ষায় বসা যাবে না। এমনকি অ্যাডমিট কার্ডেও সে কথা নেই। কীভাবে জানব শর্টস পরলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

এতে তিনি প্রতিবাদ করেন। কিন্তু তাতে কিছু হয়নি। পরে পরীক্ষাকেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন ওই ছাত্রী। বিষয়টি তার বাবাকে জানান।

জুবিলি বলেন, বাবা তখনই পোশাকের দোকানে ছুটে যান। তিনি ফিরে আসতেই তাকে বলা হয় সমস্যা সমাধান হয়েছে।

তিনি জানান, পরীক্ষা কন্ট্রোলারের পদক্ষেপে তাকে একটা পর্দা দেওয়া হয়। সেটা দিয়ে পা ঢেকে পরীক্ষা দেন তিনি।

জুবিলি জানান এটা তার জীবনের সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


গুজবের কারণেই রাকিবকে বিয়ে

 যদিও এমন গুঞ্জনকে কখনো গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মাহি, কখনো বা নিশ্চুপ থেকেছেন।

এবার সেই গুজবকে সত্যতে রূপ দিলেন এ নায়িকা। গত ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের সেই ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহি। 

মাহি জানালেন, গুজবের কারণেই রাকিবকে বিয়ে করেছেন তিনি। তাদের নিয়ে সংবাদগুলো দেখে দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন মাহি।

এদিকে নতুন জীবন নিয়ে মাহিকে শুভেচ্ছা জানালেও তার সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপু বলেছেন, মাহির বর্তমান স্বামী রাকিব সরকারকে আগে থেকেই চিনতেন তিনি। মাহি নিজেই রাকিবকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তারা ভালো বন্ধু। তার এক ছেলে ও এক মেয়ে আছে। রাকিব তাদের সঙ্গে নানা সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছেন। 

অপুর এমন বক্তব্যের প্রেক্ষিতে মাহি জানালেন, রাকিবের সঙ্গে তার কোনো প্রেম ছিল না। রাকিব তার ভালো বন্ধু ছিলেন।

মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘ওর (রাকিব) সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এই নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই। রাকিবকে বলি চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সে–ও একা ছিল। আমাদের মধ্যে অনেক মতের মিল ছিল। তখন ওর তরফ থেকেও বিয়েতে রাজি হয়।’ 

Thursday, September 16, 2021

ব্যাট-প্যাড গুছিয়েই নিলেন🇿🇼

 ব্যাট-প্যাড গুছিয়েই নিলেন🇿🇼


আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯৩৮ রান

১৭ সেঞ্চুরি ও ৫৭ হাফ সেঞ্চুরি

১৮৩ ক্যাচ ও ৩১ স্টাম্পিং


ভালো থাকবেন ব্রেন্ডন টেইলর❤️❤️🇿🇼

সৌদি ঝুঁকি শনাক্ত করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার একটি বড় পদক্ষেপ।

  https://amzn.to/4sLa2Wm সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় 'তাওয়াক্কালনা' অ্যাপে সন্দেহজনক আকাশযান রিপোর্ট করার সেবা চালু করেছে রিয়াদ —...